এইচএসসি ২০২৬-এর ফলাফল ২৯ অক্টোবর, বিস্তারিত জানা যাবে ২৬ অক্টোবর

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামী ২৯ অক্টোবর, বৃহস্পতিবার। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এক নজরে এইচএসসি ফলাফল ২০২৬
ফল প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
সময় ও ফল দেখার পদ্ধতি জানানো হবে: ২৬ অক্টোবর ২০২৬, সোমবার
পরীক্ষা শুরু: ২ জুলাই ২০২৬
মোট পরীক্ষার্থী: ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন (নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে)
কখন ও কীভাবে ফল দেখা যাবে?
ফল কোন সময়ে প্রকাশ হবে এবং কোন কোন মাধ্যমে দেখা যাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ঘোষণা আসার সাথে সাথে আমরা এই পোস্টে তা যোগ করে দেব।
এবারের পরীক্ষা যেভাবে হয়েছে
এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে সেই স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়।
অফিশিয়াল নির্দেশনাবলী ও গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- সকল তথ্যাদি বিএনএমসি (BNMC) এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল নীতিমালা অনুযায়ী হালনাগাদ করা হয়েছে।
- ভর্তি আবেদন ও ওএমআর এক্সাম সংক্রান্ত তথ্যের জন্য নিয়মিত বি ব্রেইনার মোবাইল অ্যাপের বিজ্ঞপ্তি ফলো করুন।
- প্রয়োজনে যেকোনো তথ্যের জন্য আমাদের ২৪/৭ হেল্পলাইনে সরাসরি যোগাযোগ করতে পারেন।
জরুরী তথ্যের প্রয়োজনে
বি ব্রেইনার নার্সিং হেল্পডেস্ক
নোটিশ সম্পর্কিত যেকোনো জিজ্ঞাসা বা ভর্তির গাইডলাইনের জন্য সরাসরি আমাদের কল করুন:
Call Helpline
